ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সালজবুর্গকে বড় ব্যবধানে হারাল রিয়াল
ডুয়া ডেস্ক : দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর জোড়া গোলে সালজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলতে টিকে রইল রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি দল সালজবুর্গ প্রথম দশ মিনিট কাঁপুনি ধরিয়ে দিয়েছিল রিয়ালের বুকে। ম্যাচের লাগাম বদলে ২৩ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ভিনিসিয়ুসের তৈরি করা কাউন্টার অ্যাটাকে গোলটি করেন রদ্রিগো। এই ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার প্রথম গোলের ঠিক ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। বেলিংহ্যামের গোড়ালির পেছন থেকে ফ্লিক করা পাসে বাঁকানো শটে গোল করেন এই ব্রাজিলিয়ান।
বিরতির পর খেলা শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপে। ফরাসি তারকা গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর যখন সহজ জয়ের দিকে ছুটছে রিয়াল, তখন আরও দুটি করেন ভিনিসিয়ুস। ৫৫ ও ৭৭ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা। এতে ৫-০ তে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৮৫ মিনিটে সালজবুর্গের সান্ত্বনার একমাত্র গোলটি করেন বিডস্ট্রাফ।
রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেই দারুণ এক মাইলফলক স্পর্ষ করলেন ভিনিসিয়ুস। ‘লস ব্ল্যাঙ্কস’দের জার্সিতে এই ব্রাজিলিয়ান তারকা নিজের ‘শততম’ গোলের দেখা পেয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)