ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
চুয়েটের ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
ডুয়া নিউজ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য আলাদা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে আবেদন প্রক্রিয়া গত ১৮ জানুয়ারি শেষ হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়। এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।
এবার ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ফি ১২শ টাকা এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ ১৪শ টাকা নেওয়া হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিভাগ পছন্দ ক্রম প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ প্রকাশ ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে(https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না।
ভর্তি পরীক্ষার ওয়েবসাইটhttps://admissioncuet.ac.bd হতে ভর্তি নির্দেশিকা ২০২৪-২৫ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে এবং উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে।
‘ক’ গ্রুপের যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
‘খ’ গ্রুপের যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ