ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যই একমাত্র শক্তি
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ডেকে আনবে। তিনি বলেন, এই ঐক্যই আমাদের সামনের দিনে এগিয়ে চলার একমাত্র শক্তি। রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। তিনি ‘জুলাই সনদ’-কে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এ সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে নির্বাচিত জাতীয় সংসদ। জুলাই সনদ কার্যকর করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
তিনি সতর্ক করে বলেন, কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যাওয়া উচিত নয় এবং জাতিকে সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারায় পরিচালনা করতে হবে। ভবিষ্যতে কেউ আদালতে প্রশ্ন না করতে পারে, সেজন্য এখনই একটি দৃঢ় ভিত্তি রচনা করতে হবে। এছাড়া একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অনেক বক্তব্য বিএনপিও ধারণ করে, তবে সেগুলোকে বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবতার নিরিখে প্রস্তাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তা প্রশ্নবিদ্ধ না হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা