ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষাক্ষতি পূরণে ছুটির দিনেও ক্লাসে উপস্থিত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: টানা আট দিনের কর্মবিরতির পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষাক্ষতি পূরণের লক্ষ্যে শনিবার স্বেচ্ছায় ক্লাস পরিচালনা করেছেন। ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল থেকে স্কুল ও মাদ্রাসাগুলোতে নিয়মিত পাঠদান চলেছে। বার্ষিক পরীক্ষা এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি বিবেচনায় এই অতিরিক্ত ক্লাস আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছেন।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শহীদ মিনারের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের কিছুটা শিক্ষাক্ষতি হয়েছে। সেই ক্ষতি পূরণের জন্য আজও আমরা ক্লাস নিচ্ছি। জাতির ভবিষ্যৎ প্রজন্ম যেন পিছিয়ে না পড়ে, তার দায়িত্ব শিক্ষক সমাজ নিজের কাঁধে নিয়েছে।”
এর আগে, গত মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক নেতারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। তারা জানান, বার্ষিক পরীক্ষার আগে প্রতি শনিবার অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করা হবে।
গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে আন্দোলন স্থগিত ঘোষণা করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে ১৫ শতাংশে উন্নীত করা হবে। প্রথম ধাপ কার্যকর হবে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে, যেখানে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে, যেখানে মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক