ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
'নাদানিয়া' নিয়ে ইব্রাহিমের মন্তব্যে চটেছেন করণ জোহর
বিনোদন ডেস্ক: সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান তার অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়া’কে সরাসরি 'খারাপ ছবি' আখ্যা দেওয়ায় এর সহ-প্রযোজক করণ জোহর ক্ষুব্ধ হয়েছেন। ইব্রাহিমের এই মন্তব্য বলিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ইব্রাহিম আলি খান তার প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিলেন। কিন্তু ছবি মুক্তির পর অভিনয়, নায়িকার সঙ্গে রসায়ন এবং গল্প – সব মিলিয়েই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের প্রথম ছবিটিকেই সরাসরি ‘খারাপ’ বলে বসেন ইব্রাহিম। তার ভাষায়, "খোলাখুলি বলছি। ওটা সত্যিই খুব খারাপ ছবি ছিল।"
ইব্রাহিমের এই মন্তব্যের পর ছবির সহ-প্রযোজক করণ জোহর চটে গিয়েছেন বলে পরিচালকের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সূত্রটি আরও জানায়, করণ জোহরই ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করেছিলেন এবং তার পরবর্তী প্রোজেক্ট ‘সরজমিন’-এও সুযোগ দিয়েছিলেন। অনেকেই ইব্রাহিমের জন্য দ্বিতীয় সুযোগের বিষয়ে করণকে ভেটো দিলেও, করণ তার প্রতিশ্রুতি রেখেছিলেন।
এদিকে, ইব্রাহিম তার প্রথম ছবির সমালোচনা করলেও, তিনি এখন তার পরের ছবি ‘দিলের’-এ সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন। তিনি বলেছেন, "আমি চাই ভালো কাজের পর আবার করণ স্যারের সঙ্গে কাজ করি এবং তাকে গর্বিত করতে পারি।"
এই ঘটনার পর বলিউড অন্দরে ফিসফিসানি শুরু হয়েছে। যদিও করণ জোহরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, ইব্রাহিমের মন্তব্য তাদের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত উত্তেজনা সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)