ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
“কিছু ইসলামী দলের অপব্যাখ্যার কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে”
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শুক্রবার লক্ষ্মীপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পৌর মহিলা দলের যৌথসভায় মন্তব্য করেন, যে কিছু ইসলামী দল বর্তমানে অপপ্রচারে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, এসব দলের অপব্যাখ্যার কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং তারা এখন বেহেশতের সার্টিফিকেট বিতরণের চেষ্টা করছে।
এ্যানি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপি আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে অঙ্গীকার করে, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকল সহায়তা ও সমর্থন প্রদান করবে।
সভায় উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আরোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট