ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে যে, সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হবে এবং এটি ৯ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করেছে পিএসসি।
এর আগে গত রোববার প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। এতে আবেদনকারী ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন অংশ নেন, যা মোট আবেদনকারীর প্রায় ৫৬ দশমিক ৪৯ শতাংশ।
সরকারি সাধারণ কলেজের জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হয়ে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ২০০ টাকা, তবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য ছিল ৫০ টাকা। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছিল ৩২ বছর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক