ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আইন উপদেষ্টার প্রশ্ন
'৮০০ মামলার শুনানি ৪-৫ ঘণ্টায় কিভাবে সম্ভব?'
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উচ্চ আদালতের একটি বেঞ্চের একদিনে প্রায় ৮০০ মামলায় জামিন মঞ্জুরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, চার থেকে পাঁচ ঘণ্টায় এতগুলো মামলার শুনানি কীভাবে সম্ভব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন এবং গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে অনুসন্ধানের অনুরোধ জানান।
তিনি বলেন, "উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘণ্টায় প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন। কিন্তু ৪-৫ ঘণ্টায় ৮০০ মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনায় ছিল কি না—এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে।"
সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত অনুমোদন হয়েছে। তিনি আরও বলেন, এই আইনটি চূড়ান্ত অনুমোদন হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত সব কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা ও আর্থিক স্বাধীনতা থাকবে।
উপদেষ্টা জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়ন নিয়ে গত ২৫-৩০ বছর ধরে চেষ্টা চলছে এবং জাতীয় ঐকমত্য কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপেও এটি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই আইনটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে, তবে আর্থিক সংশ্লেষ থাকায় অর্থ উপদেষ্টা এবং জনপ্রশাসনের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ