ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সে মেয়েরা
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে মেয়েরা। তাতে সুপার সিক্সে টাইগ্রেস মেয়েরা।
আগে ব্যাট করতে নেমে ১২১ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটিশদের ইনিংস। তাতে ১৮ রানের জয়ে সুপার সিক্সে টাইগ্রেস মেয়েরা।
ইউকেএম ক্রিকেট ওভালে সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান স্কটিশ অধিনায়ক নিয়াম মুইর। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ১২১ রান করতে পারে।
ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেওয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।
লাল-সবুজদের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে ২১ রান।
স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা নেন দুটি করে উইকেট। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল নেন একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)