ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
গাজায় তুর্কি সেনা মোতায়েন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে তুরস্কের কোনো সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। গাজায় তুরস্কের অংশগ্রহণে ইসরায়েল আপত্তি জানিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এই তথ্য প্রকাশ করেছে। এর আগে খবর আসে, গাজায় তুর্কি সেনা মোতায়েন নিয়ে ইসরায়েল ও মিসরের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তবে নেতানিয়াহু এ দাবি অস্বীকার করেছেন।
গতকাল মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর জানা গেছে, তুর্কি সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
নেতানিয়াহুর দপ্তর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বিরোধ নেই। তবে গাজায় তুরস্কের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
এক ফিলিস্তিনি সূত্রের বরাতে স্কাই নিউজ আরাবিয়া জানায়, গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে তুরস্কের অংশগ্রহণ নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। এমনকি মিসর ও জর্ডানের প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী পাঠানোর ক্ষেত্রেও তিনি ভেটো দিয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করার আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ থেকে তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গাজার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা যাবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে