ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নভেম্বরে প্রবাসীদের জন্য চালু হবে ভোটিং অ্যাপ
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সানাউল্লাহ বলেন, “অ্যাপে ব্যালটও যুক্ত থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশন বেছে দিতে পারবেন।”
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন ইতিহাসে একটি উদাহরণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় জানিয়ে সানাউল্লাহ বলেন, “আমরা চাই এই নির্বাচন হোক দেশের জন্য দৃষ্টান্তমূলক। এ লক্ষ্যে আগেভাগেই সব প্রস্তুতি নিতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি