ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সামিটের সাইডলাইনে তাঁদের মধ্যে এই বৈঠক হয়।
বৈঠকে উভয় নেতা বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তারা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে, চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে অংশ নিতে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন ড. ইউনুস। তিনি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডে পৌঁছান। এ সময় সেখানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক