ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
হাত-পায়ের রগ কা’টা অবস্থায় এক শিক্ষার্থীর লা’শ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয় (২৬)–এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার আউটার রিং রোড সংলগ্ন কাশবনের ভেতর থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত শামীমের বাড়ি বরিশালে হলেও তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের বড়পোল বন্দর আবাসিকে বসবাস করতেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে ভর্তি হন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, বিকেল ৩টার দিকে স্থানীয়রা সাগরতীর সংলগ্ন কাশবনের ভেতর এক যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান। পরে টহলরত পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে তার মোবাইলে একটি ফোন কল আসে এবং তিনি মাকে জানান, ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এছাড়া তিনি বলেন, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এরপর আর তার খোঁজ মেলেনি।
পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী