ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত করে জোবায়েদ হত্যার শোকে দুই দিন শোক পালন ঘোষণা করেছে জবি প্রশাসন।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঠিক করা হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিন বিশ্ববিদ্যালয়ে শোক পালিত হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে শোক সভা, আর দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়জুড়ে শোক র্যালি আয়োজন করা হবে।
এই দুই দিনে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস কার্যক্রম চলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা ও সব আয়োজন স্থগিত রাখা হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বসে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বিচার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।”
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “জোবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হলো। সাজসজ্জা থাকলেও লাইট জ্বলবে না। হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় দিবসের নতুন তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প