ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জবি ছাত্রদল নেতা হ’ত্যার ঘটনায় উত্তাল ঢাবি
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টায় বিক্ষোভ মিছিলটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা, "আমার ভাই খুন কেনো, ইন্টেরিম জবাব দে; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস" সহ নানান স্লোগান দেন।
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রদলকে হত্যা করার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ে ছাত্রদলের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা হত্যার শিকার হয়েছেন। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, এই ইন্টেরিম গভমেন্ট দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে এমন একটি নৃশংস ঘটনা ঘটেছে। যদি অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না করা হয়, তবে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।
এসময়, ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আজ সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন খুন হয়েছেন। নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে