ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতি এক বিলিয়নের বেশি!
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি হতে পারে। সংগঠনটি জানিয়েছে, আগুনে বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য পোশাক, কাঁচামাল ও নতুন অর্ডারের স্যাম্পল পুড়ে গেছে, যা দেশের রপ্তানি বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলবে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমরা ভেতরে গিয়ে ভয়াবহ চিত্র দেখেছি। পুরো ইমপোর্ট সেকশন সম্পূর্ণ পুড়ে গেছে। আমাদের ধারণা, ক্ষতির পরিমাণ অন্তত ১ বিলিয়ন টাকার বেশি।’
তিনি আরও জানান, এই ঘটনায় শুধু বর্তমান রপ্তানি নয়, ভবিষ্যতের ব্যবসায়িক সম্ভাবনাও ব্যাহত হবে। বিজিএমইএ ইতোমধ্যে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে। এজন্য সদস্য কারখানাগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফরমে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা চাওয়া হয়েছে এবং তথ্য দ্রুত সংগ্রহের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।
ইনামুল হক খান বলেন, “প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানা তাদের পণ্য আকাশপথে রপ্তানি করে থাকে। এ দুর্ঘটনায় দেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দ্রুত একটি সমন্বয় সভা করার ঘোষণা দেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত