ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভাতা বৃদ্ধিতে চূড়ান্ত সংলাপ: ফখরুল-শিক্ষক বৈঠক
নিজস্ব প্রতিবেদক :বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎতে শিক্ষক প্রতিনিধিরা সরকারের দেওয়া বাড়িভাড়া ভাতা ও অন্যান্য দাবিসহ চলমান আন্দোলনের বিষয়ে আলোচনা করেন।
এর আগে ওই দিন সকালে অর্থ বিভাগ বাড়িভাড়া ভাতার বিষয়ে একটি সিদ্ধান্ত প্রদান করে। অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যার সর্বনিম্ন পরিমাণ ২ হাজার টাকা। এই আদেশে ৬টি শর্ত পালন সাপেক্ষে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে এবং তা আগামী ১ নভেম্বর থেকে প্রযোজ্য হবে।
কিন্তু শিক্ষকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, এই পরিমাণ বাড়িভাড়া ভাতা তাদের ন্যায্য দাবিকে পূর্ণভাবে প্রতিফলিত করছে না। ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান এবং অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন থামবে না।
শিক্ষকরা বলেন, তারা শুধুমাত্র ন্যায্য দাবি আদায়ের জন্যই আন্দোলন করছেন এবং সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধান চান। আন্দোলনরত শিক্ষকদের এই কঠোর অবস্থান এখন রাজনৈতিক মহলে ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক মনোযোগ সৃষ্টি করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি