ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর দাবি ন্যায্য: আজাদ মজুমদার
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধির জন্য যে দাবি করছেন, তা অনেকাংশে যৌক্তিক। তবে আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা দুঃখজনক হবে। এই মন্তব্য তিনি শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।
উপ-প্রেস সচিবের ভাষ্য, “আমি গ্রামে বড় হয়েছি এবং শিক্ষক সমাজের কষ্ট নিজ চোখে দেখেছি। তাদের বাড়িভাড়ার ন্যায্য দাবি পূরণ হলে তা সবার জন্যই আনন্দের বিষয়। তবে দাবি আদায়ে জনদুর্ভোগ তৈরি করা ঠিক হবে না। সরকার ইতোমধ্যে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে এবং পর্যায়ক্রমে বাড়িভাড়া বৃদ্ধির জন্য কাজ চলছে।”
তিনি জানান, আপাতত পাঁচ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আগামী বাজেটে আরও পাঁচ শতাংশ বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে অনেক শিক্ষক এখনই দ্রুত বাস্তবায়নের দাবি তুলছেন, যা কতটা সম্ভব তা বিবেচনার বিষয়। তিনি আরও বলেন, প্রস্তাবিত পাঁচ শতাংশ বাড়িভাড়ার ফলে ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধি হবে। যাদের বেতন ২০ হাজার টাকার কম, তাদের বাড়িভাড়া প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
আজাদ মজুমদার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব ও তদবিরের জোরে এমপিওভুক্ত হয়েছে। কোথাও ছাত্র নেই, শিক্ষক নেই, তবু সুবিধা পাচ্ছে। সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলেও এর প্রমাণ দেখা গেছে ২০০টির বেশি কলেজে কেউ পাস করেনি।” তিনি প্রশ্ন তুলেন, শিক্ষার মান যদি এত দুর্বল, তাহলে জনগণের টাকায় বাড়তি সুবিধা কেন দেওয়া হবে।
উপ-প্রেস সচিব বলেন, এখন সময় এসেছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী চলছে কি না তা যাচাই করার। যারা মানদণ্ড পূরণ করতে পারছে না এবং ফলাফলও দুর্বল, তাদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টি আবার ভেবে দেখা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)