ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চাকসু নির্বাচন: ছাত্রদলের দাবিতে ভোট পুনঃগণনা, ফলাফল যা এলো
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে স্থগিত থাকা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এবং সোহরাওয়ার্দী হলের ফলাফল পুনঃগণনার পরও কোনো পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন দুটি হলের ফলাফল পুনঃগণনার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী হলে বিকেল ৩টায় এবং অতীশ দীপঙ্কর হলে সন্ধ্যা ৬টায় ভোট পুনঃগণনা করা হয়। তবে উভয় ক্ষেত্রেই আগের ফল অপরিবর্তিত থাকে।
এর আগে, বুধবার গভীর রাতে সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণার পর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ফল বাতিল ও পুনঃগণনার দাবিতে বিক্ষোভ করেন। রাত ১২টা ৫০ মিনিটে তারা আইটি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
ছাত্রদলের অভিযোগ ছিল, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে তাদের প্রার্থী জমাদিউল আউয়ালকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে। মাত্র ৩ ভোটের ব্যবধানে শিবির সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ায় তারা এই দাবি তোলেন। ছাত্রদল প্রার্থী ১ হাজার ২০৩ ভোট পান, আর বিজয়ী প্রার্থী পান ১ হাজার ২০৬ ভোট।
অন্যদিকে, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ভিপি পদে মাত্র ১ ভোটের ব্যবধানে রিপুল চাকমা জয়ী হন। তিনি পান ২১৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরামন সরকার পান ২১৬ ভোট। এই দুই হলের ফলাফলের বিরুদ্ধে ছাত্রদল এবং হিরামন সরকার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আপত্তি জানিয়েছিলেন। তবে পুনঃগণনার পর ফল অপরিবর্তিত থাকায় আগের বিজয়ী প্রার্থীরাই তাদের অবস্থানে বহাল রইলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে