ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের আন্দোলন ত্বরান্বিত: আমরণ অনশন-কর্মবিরতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা দীর্ঘদিনের দাবি আদায়ে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন। তবে তাদের আন্দোলন থেমে নেই; আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার মধ্যে যদি সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করে, তা হলে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। পাশাপাশি রোববার (১৯ অক্টোবর) থেকে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি কার্যক্রমও শুরু হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শহীদ মিনারে শিক্ষক নেতারা এই দুই কর্মসূচির ঘোষণা দেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানান, আন্দোলন চলমান থাকবে এবং প্রশাসনের সঙ্গে আলোচনায় তারা দাবি আদায়ের জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার আলোচনার নামে ‘আইওয়াশ’ করেছেন এবং শিক্ষকদের সঙ্গে যথাযথ সমঝোতা করেননি। দেলোয়ার হোসেন আরও বলেন, বাড়িভাড়া, টিফিন ভাতা ও উৎসব ভাতা বিষয়ক দাবি স্পষ্টভাবে প্রজ্ঞাপনে প্রকাশ করতে হবে, নইলে আন্দোলন ত্বরান্বিত করা হবে।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন উল্লেখ করেন, বাজেটের আগে তারা বিভিন্ন চিঠি দিয়েছেন, যাতে শিক্ষকদের সুবিধাগুলো অন্তর্ভুক্ত করা হয়। সরকার এই মুহূর্তে ৫ শতাংশ বাড়িভাড়া বা ন্যূনতম ২ হাজার টাকা সুপারিশ করছে, কিন্তু শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে অটল। নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছরে শিক্ষকদের আরও সম্মানজনক কাঠামো দেওয়ার প্রস্তাব রয়েছে।
এদিকে টানা পঞ্চম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি—২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা। একই সঙ্গে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা