ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পে-স্কেলে ও বাড়িভাড়া নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষা উপদেষ্টা
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়িভাড়ার জন্য পে-কমিশন গঠন করেছে। শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও ন্যায্য বেতন নিশ্চিত করতে এই কমিশন আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে বেতন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে ১০০ শতাংশও হতে পারে।
সংবাদ সম্মেলনে শিক্ষাবিষয়ক বিষয়াবলী নিয়ে মন্তব্য করতে গিয়ে শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, শীঘ্রই জাতীয় বেতন স্কেল চূড়ান্ত হবে। তখন শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য বেতন সংক্রান্ত বিষয়গুলোও সমাধান হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকদের দাবি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় চিঠি প্রেরণ করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি, যাতে দ্রুত শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা যায়।
তিনি আরও যোগ করেন, পে-স্কেল বাস্তবায়িত হলে এটি শিক্ষকদের আর্থিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ