ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি,শর্ত নোট অব ডিসেন্ট
নিজস্ব প্রতিবেদক :জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তার বক্তব্য অনুযায়ী, যেকোনো উপায়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “জুলাই সনদে স্বাক্ষর হলেও যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাদেরই এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এই সনদের আইনি স্বীকৃতি নির্ভর করবে জাতীয় সংসদের ওপর।” সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, সনদে স্বাক্ষর করা হলেও বিদ্যমান ‘নোট অব ডিসেন্ট’ অবশ্যই সংরক্ষিত থাকবে।
বিএনপি নেতা বলেন, “যদি সকল প্রস্তাবে সবাই একমত হত, তাহলে আলোচনার প্রয়োজনই হতো না। আমরা আশা করি ১৭ অক্টোবর জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং তা জাতির সামনে প্রকাশ করা হবে। এর পর ঐকমত্য কমিশন সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রস্তাবনা দেবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের