ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নগদ লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি ফেসবুক, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের কয়েকটি জাতীয় দৈনিকে ব্যাপক পরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর প্রকাশিত হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জনগণকে নগদ লেনদেনে আরও সতর্ক থাকার জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষভাবে আহ্বান জানিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, এই ধরনের সংবাদ জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করতে পারে। বাংলাদেশে জাল নোট তৈরি, বহন বা লেনদেন সম্পূর্ণভাবে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ, যা দেশের আইন স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে।
বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং এ ধরনের নোট প্রচলন রোধে নিয়মিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
ব্যাংক আরও জানিয়েছে, জনগণকে নগদ লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে এবং জাল নোট প্রতিরোধে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করা উচিত। নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা যাচাই করতে হবে। বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা উত্তম। সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি অবলম্বন করুন। সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জনগণকে স্মরণ করাচ্ছে যে, “আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন” এই মূলমন্ত্র মেনে চলাই সময়োপযোগী। আসল নোটের বৈশিষ্ট্য ও নিরাপদ লেনদেন সংক্রান্ত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
এছাড়া দেশের প্রতিটি ব্যাংক শাখায় পোস্টার এবং এক্স-ব্যানারের মাধ্যমে সচেতনতা তৈরি করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে জনগণকে জাল নোট সনাক্তকরণ এবং নিরাপদ নগদ লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে, যাতে জনসাধারণের আর্থিক নিরাপত্তা বজায় থাকে এবং জাল টাকার বিস্তার প্রতিরোধ করা সম্ভব হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ