ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ব্যারিকেড ভেঙে শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শুরু হওয়া এই কর্মসূচির কারণে শাহবাগ এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগে পৌঁছালে সেখানে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।
দুপুর ২টার কিছু পর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে শাহবাগের দিকে আসেন। জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। তবে শিক্ষকরা স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে তারা রওনা দেন। এ সময় শিক্ষকদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড। তাদের নেতৃত্ব দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দেওয়া এক ঘোষণায় দেলাওয়ার আজিজী আজকের শাহবাগ ব্লকেড কর্মসূচির কথা জানান। এর আগে, গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।
বুধবার দুপুরে শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে দেলাওয়ার আজিজী বলেন, “বাড়িভাড়া ভাতা ২০ শতাংশের এক শতাংশও কম হবে না, চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকাই দিতে হবে, আর উৎসব ভাতা দিতে হবে ৭৫ শতাংশ।” তিনি হুঁশিয়ারি দেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান নেব।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)