ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দীর্ঘ তিন দশক পর চাকসুর ভোট আজ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ চূড়ান্তভাবে তার কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন পেতে যাচ্ছে। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরই চাকসু গঠিত হয়। প্রতিষ্ঠার ৫৯ বছরে ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৭০, ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ ও ১৯৯০ সালে। চাকসুর প্রথম নির্বাচনে সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে মোহাম্মদ ইব্রাহিম ও মো. আব্দুর রব। এরপর নানা বছরের নির্বাচনে বিভিন্ন দলীয় প্রার্থী ভিপি ও জিএস পদে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের’ নেতা মো. নাজিম উদ্দিন এবং জিএস পদে আজিম উদ্দিন আহমদ।
এইবার চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ৯০৮ জন প্রার্থী একযোগে প্রতিযোগিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। ভোটগ্রহণ পাঁচটি অনুষদে ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি কক্ষে ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসু নির্বাচনের জন্য চারটি ব্যালট বাক্স এবং হল সংসদের জন্য একটি ব্যালট বাক্স ব্যবহৃত হচ্ছে। ভোট শেষে হল সংসদের ফলাফল ঘোষণা হবে ভোটকেন্দ্রে এবং কেন্দ্রীয় ফলাফল ব্যবসায় প্রশাসন অনুষদে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী