ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শাহরুখকে খোঁচা দিয়ে কঙ্গনার জীবনযুদ্ধের খোলাসা
বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কিত তারকা কঙ্গনা রানাউত আবারও সংবাদ শিরোনামে এসেছেন, এবার নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে সরাসরি বলিউড কিং শাহরুখ খানকে খোঁচা দিয়েছেন। সম্প্রতি ভারতের রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কঙ্গনা বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে নিজের সাফল্যের তুলনা টেনে বেফাঁস মন্তব্য করেন।
কঙ্গনা তার বক্তব্যে বলেন, "আমি এত সাফল্য পেলাম কীভাবে? সম্ভবত আমার মতো আর কেউ নেই যে গ্রাম থেকে এসে মূলধারার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এত সাফল্য পেয়েছে।" শাহরুখ খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আপনারা শাহরুখ খানের কথা বলেন- ও তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছেন। কিন্তু আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমার গ্রাম ‘ভামলা’র নামও বোধহয় এর আগে কেউ শোনেননি।"
কঙ্গনা এখানেই থামেননি। তিনি আরও যোগ করেন, "হয়তো অনেকেই আমার কথায় সায় দেবেন না। কারণ আমি মারাত্মক সৎ। আর সেটা শুধু অন্য মানুষদের সঙ্গে নয়। আমি নিজেও নিজের কাছে সৎ।" অতীতে কঙ্গনা শাহরুখ খানের ‘জিরো’ এবং সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে শোনা যায়।
এই প্রসঙ্গে কঙ্গনা কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, "একসময়ে আমি তাদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে ইন্ডাস্ট্রিতে দশ বছর অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমাকে বলা হয়েছিল, আইটেম নম্বর কিংবা কৌতুক দৃশ্যে অভিনয়ের জন্য আমি যথাযথ নই। তাই কাজ না পেয়ে আমি যখন নিজের পথে হেঁটে ‘তনু ওয়েডস মনু’, ‘মনিকর্ণিকা’, ‘ক্যুইন’-এর মতো সিনেমা করলাম, তখন দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিল। এই ইন্ডাস্ট্রিতে একজন নারী হয়ে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছি। কাজেই অন্যের বিপরীতে অভিনয় করতে যাব কেন? কিংবা দুটো দৃশ্যে মুখ দেখানোর জন্য আইটেম নম্বরেই বা পারফর্ম করব কেন? এসবের কোনো দাম নেই।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)