ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাজীদের জন্য ৪ ধরনের টিকা বাধ্যতামূলক করল সৌদি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রী ও হজসংক্রান্ত কর্মীদের জন্য নতুন চিকিৎসা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় টিকা গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার বিষয়গুলো আরও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনস্বাস্থ্য রক্ষা করা যায়।
নতুন নির্দেশনায় করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার—এই চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকাগুলো গ্রহণ না করলে হাজি সৌদিতে প্রবেশ করতে পারবেন না। কোভিড-১৯ টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে এবং সর্বশেষ ডোজ ২০২১–২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে। এছাড়া, যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে তা সম্পন্ন করতে হবে।
মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত বৈধ হবে, তবে সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নেওয়া বাধ্যতামূলক। পোলিও টিকা বিশেষভাবে নজরদারিতে থাকা দেশগুলোর হাজিদের জন্য হজযাত্রার কমপক্ষে চার সপ্তাহ আগে নেওয়া এবং আন্তর্জাতিক টিকা সনদে তা উল্লেখ থাকা আবশ্যক। ইয়েলো ফিভারের টিকা সব দেশের ৯ মাসের ঊর্ধ্বে যাত্রীদের জন্য বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, গুরুতর শারীরিক সমস্যা সম্পন্ন ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। এতে প্রধান অঙ্গ বিকল হওয়া রোগী, জটিল দীর্ঘমেয়াদি অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ক্যানসারের চিকিৎসায় থাকা রোগী অন্তর্ভুক্ত।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না করলে হাজিকে সৌদি প্রবেশে বাধা দেওয়া হবে। প্রয়োজনে কোয়ারেন্টিন বা অতিরিক্ত স্বাস্থ্য মূল্যায়নও করা হতে পারে। মন্ত্রণালয় আশা করছে, এই নতুন নির্দেশনার মাধ্যমে প্রত্যেক হাজি নিরাপদ, সুস্থ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ