ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৯ বছরের বাংলাদেশির কাছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের হার
ডুয়া ডেস্ক: ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধর তাছে হার মেনেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।
রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিয়াটা দিলাম, সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’
জানা গেছে, বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি। অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?