ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
চেয়ারম্যান-কমিশনার না থাকায় দুদক কার্যত অচল
ডুয়া নিউজ: দুর্নীতি দমন কমিশন (দুদক) দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও কমিশনারের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। এ কারণে প্রায় ২০ হাজার দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
কমিশনের অনুসন্ধানকারীদের আশঙ্কা, এই সুযোগে দুর্নীতিবাজরা হাজার কোটি টাকা লোপাট করে লুকিয়ে ফেলছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর প্রত্যাশা ছিল যে দেশে দুর্নীতিবাজদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হবে। তবুও, চার মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ কোটি টাকার বেশি উদ্ধার করতে পারেনি।
গত ০১ নভেম্বর পদত্যাগ করেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত কমিশনটি ৫ আগস্টের আগে দুর্নীতি দমনের ব্যাপারে কার্যকর উদ্যোগও নেয়নি, এই অভিযোগ ওঠেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে মন্তব্য করেন, দুর্নীতির দায়ে অনেক সমস্যার মধ্যে কয়েকজন চুনোপুঁটি ছাড়া বড় কোনো অভিযুক্তকে বিচারের আওতায় আনতে পারেনি দুদক।
দুদক কর্মকর্তাদের দাবি, নতুন কমিশন গঠন না হওয়ায় আইন প্রয়োগে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক দুর্নীতিবাজ পার পেয়ে যাচ্ছে। কারণ কমিশনের অনুমোদন ছাড়া দুদক কর্মকর্তারা কোন পদক্ষেপ নিতে সক্ষম হন না।
দুদকের পরিচালক ড. জহিরুল হুদা সংবাদ মাধ্যমকে বলেন, চেয়ারম্যান এবং কমিশনারের যে নির্দেশনাগুলি কর্মকর্তাদের বাস্তবায়ন করতে হয়, সেগুলি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। ফলে প্রায় ২০ হাজার অভিযোগের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ