ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
টিকটকে সার্চ দিলেই ভেসে আসছে প'র্ন কনটেন্ট!
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটকের সার্চ অ্যালগরিদম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অলাভজনক সংস্থা গ্লোবাল উইটনেস–এর তদন্তে জানা গেছে, অ্যাপটি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পর্নোগ্রাফিক কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে।
সংস্থাটি ১৩ বছর বয়সী ব্যবহারকারীর পরিচয়ে সাতটি অ্যাকাউন্ট খুলে পরীক্ষা চালায়। যদিও ফোনগুলো ফ্যাক্টরি রিসেট করা ছিল, তবুও কয়েকটি সার্চের পরই পর্নোগ্রাফিক সাজেশন দেখা যায়।
এই অনুসন্ধান এমন সময় প্রকাশিত হয়েছে, যখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন সুরক্ষা আইন কার্যকর হয়েছে।
অন্যদিকে, টিকটক জানিয়েছে, অভিযোগের পর তারা তদন্ত শুরু করেছে এবং নীতিভঙ্গকারী কনটেন্ট সরিয়ে ফেলেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তায় ৫০টিরও বেশি ফিচার চালু রয়েছে।
তবে গ্লোবাল উইটনেসের অভিযোগ—টিকটক শুধু নিষিদ্ধ কনটেন্ট দেখাচ্ছে না, বরং অ্যালগরিদম ব্যবহার করে নাবালকদের ধীরে ধীরে সেগুলোর দিকে ঠেলে দিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা