ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
পুলিশের বাধায় প্রেস ক্লাব থেকে সরিয়ে শহীদ মিনারে শিক্ষক আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা আজ দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয়। বাড়িভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে চলমান কর্মসূচিতে বাধা দিলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব এলাকা থেকে সরানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন অবস্থান শুরু করেন তারা। সেখান থেকে ‘প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত’ রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে ও শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারকে নতুন কর্মসূচির কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হবে, আমরা এখানেই থাকব। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, প্রজ্ঞাপন নিয়েই আমরা বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব।”
তিনি আরও জানান, সংগঠনের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং যারা প্রেস ক্লাবে রয়েছেন, তাদেরও সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা এখান থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং লাগাতার আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।”
অন্যদিকে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের সরাতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন, তবে কেউ কেউ প্রতিরোধ গড়ার চেষ্টাও করেন। যদিও শেষ পর্যন্ত বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী