ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আশিক-রাফি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিক খান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।
শনিবার রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ (দশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
নব মনোনীত সভাপতি পূর্বে ঢাবি শাখার যথাক্রমে দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নব নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান বলেন, এই ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম। এখানে আমাকে সর্বোচ্চ দায়িত্ব প্রদান করায় সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আশা করি আমাদের কাজের মাধ্যমে আগামী এক বছরে আমরা অন্তত বাংলাদেশপন্থী বহু লেখক ও কলামিস্ট তৈরিতে ভূমিকা রাখতে পারবো যারা যে কোনো সংকটে বাংলাদেশকে ধারণ করে লেখালেখি করে যাবে।
সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি বলেন “এই দায়িত্ব আমার একার নয়, এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তরুণ লেখকের সম্মিলিত স্বপ্ন ও সম্ভাবনার প্রতিনিধি। তরুণদের লেখনীর ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবিকতা নিয়ে নতুন ভাবনা ছড়িয়ে দিতেই আমরা কাজ করবো। ইনশা আল্লাহ্। "
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত