ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১৫ ম্যাচ পর হারের স্বাদ পেলো অ্যাটলেটিকো
ডুয়া ডেস্ক : টানা ১৫ ম্যাচ জেতার পর হারের স্বাদ পেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকোকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিগানেস।
এই হারে অ্যাটলেটিকোর শীর্ষস্থানও নড়বড়ে হয়ে গেল। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে লাস পালমাসকে হারালে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে রিয়াল। ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে শীর্ষে। আর ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান তৃতীয়তে।
লিগানেসের বিপক্ষের ম্যাচে অবশ্য প্রভাব বিস্তার করে খেলেছিল অ্যাটলেটিকো। ম্যাচের ৬০ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। অ্যাটলেটিকোর নেওয়া তিনটি শট বারে লেগে ফিরে আসে। আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ মিস করে তারা। এমনকি ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগটিও কাজে লাগাতে পারেনি তারা। সেটার মূল্য অবশ্য তাদের দিতে হয়েছে ১-০ ব্যবধানে হেরে।
ম্যাচের ৪৯ মিনিটে কর্নার পায় লিগানেস। কর্নার থেকে দানি রাবার পাঠানো ক্রসে হেড নিয়ে জালে জড়ান মাতিজা নাস্তাসিক। বাকি সময়ে তার এই গোলটি আর শোধ দিতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। পারেনি হারও এড়াতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)