ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের অসুস্থতার খবর মিথ্যা ও বিভ্রান্তিমূলক: বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে বাংলা ট্রিবিউন, ইত্তেফাকসহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিমূলক। এর বিন্দুমাত্র সত্যতা নেই বলে জানিয়েছে বিএনপি।
শনিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেল এই প্রতিক্রিয়া জানায়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন এবং দলের কর্মকাণ্ড পরিচালনায় নিত্য সময়ের মতোই ব্যস্ত আছেন। তারা অভিযোগ করে বলেন, পতিত স্বৈরাচারের প্রেতাত্মা এবং চিহ্নিত কুচক্রী মহল এ ধরনের নির্জলা মিথ্যাচার ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে প্রোপাগান্ডা সৃষ্টিকারী ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের সতর্ক করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন নিশ্চিত করেন, তারেক রহমান অসুস্থ হওয়ার খবরটি মিথ্যা। তিনি সুস্থ আছেন। মওদুদ হোসেন সংবাদমাধ্যমগুলোকে সঠিকতা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর