ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভক্তদের অভিনন্দন বার্তায় ভাসছেন তানজীব সারোয়ার
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার সাবা সানজিদা রহমানের সঙ্গে আংটি বদল করেছেন।
শনিবার (১১ অক্টোবর) তানজীব সারোয়ার নিজেই এই সুখবরটি নিশ্চিত করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই শিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গেছে, পাত্রী সাবা সানজিদা রহমান পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত।
তানজীব সারোয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’
তানজীব সারোয়ারের সংগীত জীবনে ২০১১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায়। এরপর ২০১৪ সালে দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’ প্রকাশিত হয়। 'হৃদমোহিনী' অ্যালবামের সব গান সুর ও সংগীতায়োজন করেন তানজীব নিজেই। প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদারসহ তানজীব সারোয়ারও এর সংগীতায়োজনে যুক্ত ছিলেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘মিথ্যা শিখাইলি’ এবং ‘চলনায়’ উল্লেখযোগ্য, যেগুলোর ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান