ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৫ দফা দাবিতে দেশজুড়ে জামায়াতের গণমিছিল
নিজস্ব প্রতিবেদক: সংসদের উভয় কক্ষে পিআর ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন-সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) সারা দেশে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকা
রাজধানীতে বিকেলে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয় কর্মসূচি। সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কুমিল্লা
বিকেলে কুমিল্লা মহানগর জামায়াত টাউনহল মাঠে সমাবেশ ও গণমিছিল করে। মিছিলটি কান্দিরপাড় থেকে শুরু হয়ে টমছমব্রীজে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিনসহ অন্যান্য নেতারা।
রাজশাহী
সকালে আলুপট্রি মোড় থেকে শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে রাজশাহী মহানগর জামায়াত। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বক্তৃতা করেন অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও ইমাজ উদ্দিন মণ্ডল।
গাজীপুর
টঙ্গিতে সকালে গাজীপুর মহানগর জামায়াত গণমিছিল ও সমাবেশ করে। সভাপতিত্ব করেন অধ্যাপক জামাল উদ্দিন, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
ময়মনসিংহ
রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে চরপাড়া মোড়ে শেষ হয় ময়মনসিংহ মহানগর জামায়াতের মিছিল। নেতৃত্ব দেন মাওলানা কামরুল আহসান এমরুল।
নারায়ণগঞ্জ
জুমার নামাজের পর মিশনপাড়া থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কর্মসূচি। সভাপতিত্ব করেন মাওলানা আবদুল জব্বার, প্রধান অতিথি ছিলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল