ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
হেফাজতে ইসলাম পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শদাতা বা অভিভাবকের মতো কাজ করছে। সেই গাইডলাইন মেনে চলায় আমাদের কোনো আপত্তি নেই।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “হেফাজতে ইসলাম কথা বললেও কখনো রাজনৈতিক প্রভাব আসে। তাদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। হেফাজত কোনো রাজনৈতিক দল নয়, তবে এর ভেতরে কিছু রাজনৈতিক দল আছে। আমরা তাদের পরামর্শ সমাজে গ্রহণ করি।”
তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তিনি ইসলাম, দেশ, পার্শ্ববর্তী দেশ ও সমাজ সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেছেন। তার কথার মূল তাৎপর্য হলো: সবকিছুই বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্র, সমাজ ও মানবিকতা মেনে।
সভায় হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন