ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্রে ফেরার একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এ ছাড়া বিকল্প কোনো পথ নেই।” শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “যত কৌশলই আবিষ্কার করি, যত সংস্কারই হোক না কেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করলে গণতন্ত্রে ফেরা সম্ভব নয়।”
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ওই আলোচনায় বিএনপি নেতারা বর্তমান সরকারের নীতি ও কার্যক্রমের তীব্র সমালোচনা করেন।
ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী জাতি। তারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, কিন্তু প্রতিবারই গণতন্ত্রকে হোঁচট খেতে হয়েছে। তবুও এই জাতি হার মানেনি, প্রতিবারই সংগ্রামের মাধ্যমে উঠে দাঁড়িয়েছে।”
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “হাসিনা দেশের প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য সবকিছু তছনছ করে দিয়েছেন। মনস্টার হাসিনা দেশের সর্বনাশ ডেকে এনেছেন।”
এসময় এনসিপি নেতার সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি বলেন, “ধানের শীষকে কেউ আটকে রাখতে পারবে না। সারাদেশে ধানের শীষের জয়ধ্বনি উঠেছে।”
সভায় বিএনপির সিনিয়র নেতারা দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরেই গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “৯০ এর গণঅভ্যুত্থানেও জিয়া পরিবার জনগণের পাশে ছিল, এখনও আছে। এখন আমাদের লড়াই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)