ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নতুন ‘দরবেশ’ হতে চাই না: আবদুল আউয়াল মিন্টু
ডুয়া নিউজ: ব্যবসায়ী সম্প্রদায়ে নতুন ‘দরবেশ’ হতে চান না বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, “আমি কখনও দরবেশ হব না। যদি সত্যিই তা হতে চাইতাম, তবে জীবনে অনেক সময় তার জন্য সুযোগ ছিল, কিন্তু আমি তা গ্রহণ করিনি এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।”
সোমবার (০৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কর্তৃক আয়োজিত ‘কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, “যদি আমি দরবেশ হতে চাইতাম, তবে অনেক সুযোগ ছিল আমার কাছে। এক সময়ে আমি দরবেশ সাহেবের চেয়েও বেশি ক্ষমতাবান ছিলাম, কিন্তু তখন ক্ষমতার অপব্যবহার করিনি। তাই ভবিষ্যতেও কিছু হওয়ার সম্ভাবনা কম।”
তিনি আরো বলেন, “আমি কখনও আওয়ামী লীগ, বিএনপি বা এরশাদ সরকারের সঙ্গে ব্যবসা করিনি। যে সব ব্যবসা করেছি, সবটাই নিজস্ব উদ্যোগে।”
পুঁজিবাজারে নতুন কোনো দরবেশের আবির্ভাব হয়েছে কি না, এমন প্রশ্নে ঢাকাস্থ মিন্টু বলেন, “আমি কখনও পুঁজিবাজারে বিনিয়োগ করিনি এবং সেখান থেকে কোনো মুনাফাও কিানিসি। তবে কিছু কিছু লোক পুঁজিবাজারকে লটারিতে পরিণত করেছে। তারা বিনিয়োগ না করেই শেয়ার কেনা-বেচা করছে, মনে করছে যে, আজ যে শেয়ার কিনবো, সেই দাম কয়েকদিনের মধ্যে বাড়বে এবং পরে বিক্রি করে মুনাফা করব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)