ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেকশন-৩ নির্মাণ প্রকল্পের জন্য পাইপলাইন স্থানান্তর কাজ আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত (মোট ১৬ ঘণ্টা) অনুষ্ঠিত হবে। এর কারণে আশুলিয়া ও আশেপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে গ্রাহকরা অস্থায়ী অসুবিধার মুখোমুখি হবেন। সংস্থাটি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর ও পল্লীবিদ্যুতসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশেপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও সতর্ক করে জানিয়েছে তিতাস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত