ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক:ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি একটি সর্বজনীন ও কল্যাণকর দল বলে জানিয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি ও নৈতিকতা বিস্তার ঘটাতে চায়।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে প্রিন্স বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়- এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য। এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করতে চেয়েছে। এতে আওয়ামী লীগ লাভবান হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের চরম ক্ষতি হয়েছে।
বিএনপি কোনো ধর্ম বা ধর্মাবলম্বীদের রাজনৈতিক কারণে ব্যবহার করে না জানিয়ে এমরান সালেহ বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে জাতি গঠনে সম্পৃক্ত করতে চায়। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত করে একটি বর্ণিল রাষ্ট্র তথা ‘রেইনবো নেশন’ গড়তে চায়।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ-সুভাষ সাহা, আশীষ সাহা, বিপুল চন্দ্র সেন,নারায়ণ হাজং, মিনতী শীল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর