ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেত্রকোনার মাঠে ড্যানী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌর শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
লিফলেট বিতরণের সময় আবদুল বারী ড্যানী বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নীলনকশা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের মালিক, আর বাংলাদেশ হবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র।”
তিনি আরও বলেন, বর্তমান সংকট কাটিয়ে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়তে এই রূপরেখা ঐক্যবদ্ধ জাতির জন্য নতুন আশা জাগাচ্ছে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়— তাই ঘরে ঘরে বিএনপি’র ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।
লিফলেট বিতরণের সময় ড্যানী নেত্রকোনার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন। তিনি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এই কর্মসূচিকে সফল করার জন্য।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আবদুল বারী ড্যানীর নেতৃত্বে নেত্রকোনায় বিএনপি’র কর্মসূচিগুলো নতুন উদ্দীপনা তৈরি করছে। তাঁরা বিশ্বাস করেন, রাষ্ট্র মেরামতের এই রূপরেখা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দেবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি