ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সংসদে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে শামা ওবায়েদের কড়া মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হলে কেউ আর এমপি হতে চাইবে না। তিনি বলেন, “আপনি এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন ‘আমি এমপি হতে চাই’—পাঁচ-ছয়টা ছবি পোস্টারে। সবাই শুধু এমপি হতে চায়। কেউ উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার হতে চায় না।
শামা ওবায়েদ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র সংলাপে এই মন্তব্য করেন। সংলাপের শীর্ষক ছিল: প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা ১৭ বছর ধরে বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে। তারা মনে করেছে তাদের রাইট—তারা যা ইচ্ছা তাই করতে পারে। এমপিদের গাড়ি কেন আনতে হবে, তারা কেন বিদেশ থেকে গাড়ি পাবেন, তাদের কথায় কেন লোকাল প্রশাসনের কর্মকর্তারা চলবে—এসব বিষয় আমাদের ভাবতে হবে।
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি