ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এনবিআরের বেলাল চৌধুরীকে ওএসডি
নিজস্ব প্রতিবেদক:জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৯ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবীরের সই দিয়ে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী (পরিচিতি নম্বর ৩০০০৬৯), যিনি বর্তমানে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকার প্রেসিডেন্ট হিসেবে কর্মরত, তাকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা-এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে এনবিআরের মূসক বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। মামলাটি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান দায়ের করেন।
এরপর বুধবার (৮ অক্টোবর) এনবিআর প্রশাসন বেলাল হোসেন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করে। উল্লেখ্য, এই আপিল ট্রাইব্যুনাল মূলত এনবিআরের বিচারিক কার্যালয়। দুদকের মামলার আসামিকে বিচারক হিসেবে পদায়ন করায় তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই বিতর্কের মধ্যে এবার তাকে এনবিআরের সদস্য হিসেবে ওএসডি করা হলো।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী