ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৮০ বছর বয়সেও দিল্লির রাস্তায় চমক দেখালেন শর্মিলা ঠাকুর
বিনোদন ডেস্ক :বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জীবনে সম্প্রতি ঘটে গেছে এক মজার ও অবিশ্বাস্য অভিজ্ঞতা। তার মেয়ে, অভিনেত্রী সোহা আলি খান, এক পডকাস্ট অনুষ্ঠানে সেই গল্প শেয়ার করেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।
সোহা জানান, একদিন দিল্লিতে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে যাচ্ছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু পথে পড়েন ভয়াবহ যানজটে। গাড়ি একেবারে থেমে যাওয়ায় তিনি আর অপেক্ষা না করে হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন। এরপর রাস্তার পাশে একটি স্কুটারে যাচ্ছিলেন এক নারী, তাকে থামিয়ে শর্মিলা ঠাকুর অনুরোধ করেন একটু এগিয়ে নামিয়ে দেওয়ার জন্য। অবাক করা হলেও সত্যি—ওই নারী সম্মত হন, এবং তাকে অর্ধেক পথ পৌঁছে দেন।
ঘটনাটি যখন সোহা জানতে পারেন, তখন বেশ অবাক হয়ে মাকে বলেন, "আম্মা, এটা কিন্তু দিল্লি!" উত্তরে শর্মিলা ঠাকুর হেসে বলেন, "ওই নারী আমাকে অর্ধেক পথ নামিয়ে দিয়েছিলেন, আর বাকি পথ আমি হেঁটেই গিয়েছি।"
এই ঘটনা আরও অবাক করা বিষয় হলো, তখন শর্মিলা ঠাকুরের বয়স ছিল ৮০ বছর! জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসিকতা এখানেই স্পষ্ট, যা অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)