ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধা নূর-উজ-জামান ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন ঢাবি শিক্ষার্থীরা
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর-উজ-জামান ট্রাস্ট ফান্ড থেকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতির ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিম্নলিখিত শিক্ষার্থীদেরকে তাদের সাধারণ, স্বহস্তে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর-উজ-জামান ট্রাস্ট ফান্ড হতে প্রত্যেককে এককালীন ১৫,০০০/- (পনের হাজার) টাকা করে বৃত্তি মঞ্জুর করা হয়েছে।
পরবর্তীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:
শিক্ষাবর্ষ: ২০২২-২০২৩
১। শারমিন আক্তার
৩য় বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
২। তাসনিম আহমেদ
৩য় বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
৩। রাশেদা আক্তার
২য় বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
৪। মো. রাসেল সরকার অন্তর
২য় বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪
১। ফাতিমা ফারহানা
২য় বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
২। সাগর হাওলাদার
২য় বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
৩। তৌফিকুননাহার নাদিয়া
১ম বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
৪। মো. মাহমুদুল হাসান
১ম বর্ষ বি.এ. (সম্মান), ইসলামিক স্টাডিজ
বিঃ দ্রঃ- পরবর্তী সময়ে কোনরূপ ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যথাসময়ে সংশোধন সাপেক্ষে এ বৃত্তি মঞ্জুর করা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত