ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শহীদ নাজির গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণার উৎস: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ নাজির উদ্দিন জেহাদের সাহসিকতা ও আত্মত্যাগকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক অনন্য প্রেরণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, জেহাদের ত্যাগ আমাদেরকে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে ফখরুল ইসলাম আলমগীর জানান, “শহীদ জেহাদ স্বৈরাচারীর বুলেট নিজের বুকে স্বীকার করেছিলেন সেই স্বপ্ন ও আশা নিয়ে, যা আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে প্রেরণা দেয়। তার আত্মা শান্তি পাবে যদি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করি।”
তিনি আরও বলেন, শহীদ জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। তার মহিমান্বিত আত্মদানের ফলে স্বৈরশাহী এরশাদের পতন সম্ভব হয় এবং শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। নব্বইয়ের আন্দোলনে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি।
ফখরুল শহীদ জেহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “তার অম্লান স্মৃতিকে বুকে ধারণ করে আমাদের দেশ ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি