ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ডুয়া নিউজ: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে দারুণভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
শনিবার (১৮ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দেয় নেপাল। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
যদিও সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ১১ রানে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরেন সুবর্ণা (৪), এরপর ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জুয়াইরিয়া ফেরদৌসও (২) ব্যর্থ হয়ে ফিরে যান।
চারে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তার, সাদিয়া ইসলামকে নিয়ে কিছু রান তুলতে থাকেন, তবে ইনিংস বড় করতে পারেননি তারা। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও।
এরপর জান্নাতুল মাওয়া ৫ রান এবং আফিয়া আশিমা ইরা ৯ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে ৪০ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় এনে দেন।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফিরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর একে একে আউট হন সনি পাখরিন (০), কিরণ কুনওয়ার (১)।
তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান সানা পারভেন, ৩২ বলে ১৯ রান করে বোল্ড হন তিনি। এরপর আলিশা যাদব (৪), সীমানা কেসি (১০) এবং অনু কাদায়ত শূন্য রানে আউট হলে দলীয় ৪২ রানে ৮ উইকেট হারায় নেপাল।
শেষে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ৫২ রানে অলআউট হয়ে যায় নেপাল।
বাংলাদেশের বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া দুটি উইকেট নেন। এছাড়া নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা একে একে একটি করে উইকেট শিকার করেন। বাকি ৫ জন রান আউট হয়ে ফিরে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস