ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবেন না। এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশের জাতিসংঘে সভাপতির প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ যতটা আগ্রহী ছিল, ফিলিস্তিন ততটা আগ্রহী নয়। তারা এ বিষয়ে এতটা চিন্তিত নয়। নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে ২০২৬ সালের জুনে। সেই নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পর মুখোমুখি হবে না।
এর আগে, বিগত সরকারের সময় জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারও একই পদে প্রার্থিতা করার সিদ্ধান্ত নিয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এই পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
তবে চলতি বছরে ফিলিস্তিনও এ পদে প্রার্থিতা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে, বাংলাদেশের প্রার্থিতা ফিলিস্তিনের পদের জন্য প্রত্যাহার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা