ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জোরপূর্বক পদত্যাগ করা শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় জোরপূর্বক পদত্যাগ করানো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পুনঃচালুর নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি চিঠি উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পদত্যাগকারী শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলেও অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে, যার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। সেক্ষেত্রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা আদেশে আরও বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগ করা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমের মাধ্যমে প্রদান করতে হবে। এছাড়া, বেতন-ভাতা চালুর ক্ষেত্রে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বাধা বা অসহযোগিতা দেখায়, তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-পদত্যাগে বাধ্য করা হয়। এতে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানে শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারিতে দুই দফা আদেশ জারি করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত